০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

জোড়া গোল পেয়ে উল্লসিত কাইলিয়ান এমবাপ্পে, ছবি: সংগৃহীত

মাঠের লড়াইয়ে আলো ছড়ালেন কাইলিয়ান এমবাপ্পে। লিগ ম্যাচে পেলেন জোড়া গোলের দেখা। প্রিয় দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) এনে দিলেন বড় জয়। তার গোল উৎসবের ম্যাচে ফরাসি চ্যাম্পিয়নরা ৪-০ গোলে উড়িয়ে দিল প্রতিপক্ষ ডিজনকে।

নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের তৃতীয় মিনিটের মধ্যেই এগিয়ে যায় পিএসজি। স্বাগতিকদের মাঝে উচ্ছ্বাস এনে দেন পাবলো সারাবিয়া। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেলেও মিলছিল না আর কোনো গোলের দেখা।

৭৪তম মিনিটে গিয়ে গোল ব্যবধান দ্বিগুণ করে প্যারিসের এ জায়ান্ট ক্লাব। এবার গোল উপহার দেন কাইলিয়ান এমবাপ্পে। তার মিনিট দুয়েক বাদে গোল পান মাউরো ইকার্দি। ইনজুরি টাইমে (৯০+১ মিনিটে) নিজের জোড়া গোল পূর্ণ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা স্ট্রাইকার এমবাপ্পে।

২৭ ম্যাচে ২২ জয়, ২ ড্র ও ৩ হারে ৬৮ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ানের শীর্ষে এখন পিএসজি। পরিষ্কার ১৩ পয়েন্টে এগিয়ে। সমান ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন অলিম্পিক মার্সেই।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

প্রকাশিত : ১২:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০