০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

দুরন্ত ফিফটির পর শতকের পথে লিটন

ক্রিজে নেমেই খাবি খাচ্ছিলেন তামিম ইকবাল। সোজা ব্যাট চালাতে পারছিলেন না তিনি। এর খেসারত গুনে উইসলি মাধেভেরের এলবিডব্লিউ হয়ে ফেরেন ড্যাশিং ওপেনার। ফেরার আগে ২৪ রান করেন তিনি।

তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন দাস। ছন্দময় ব্যাট করছেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ১২৪ রান করেছে বাংলাদেশ। ৭৩ রান নিয়ে ব্যাট করছেন লিটন। ২২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে প্রথমে বোলিং করে চামু চিবাবার জিম্বাবুয়ে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

দুরন্ত ফিফটির পর শতকের পথে লিটন

প্রকাশিত : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০