১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তামিমকে গালি দেয়ায় দর্শক আটক

ফাইল ছবি

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল যখন ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন তখন একজন দর্শক তামিমকে উদ্দেশ্য করে গালি দেন ও অশোভন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের প্রধান হোসেইন ইমাম বলেছেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিরাপত্তা বিভাগের প্রধান বলেন, তামিম যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন গালি দেয় একজন দর্শক। এরপর বিসিবির নিরাপত্তা ইউনিট একজনকে আটক করেছে। জানা গেছে আটককৃত ওই ব্যক্তির নাম হামিদুর রহমান।

তামিম ইকবালকে উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করলেও এতে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে জানান হোসেইন ইমাম।

বিসিবির নিরাপত্তা আইন মেনে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল কিন্তু পরবর্তীতে অভিভাবক ডেকে ম্যাচ শেষে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির নিরাপত্তা বিভাগ।

অভিযুক্ত ওই দর্শক গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন।

এর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে ৪৩ বল খেলে ২৪ রান করেন তামিম ইকবাল।
তামিম ইকবাল মাধেভেরের বলে এলবিডব্লিউ আউট হবার পর রিভিউ নেন এবং পরে থার্ড আম্পায়ার আউটের পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তামিমকে গালি দেয়ায় দর্শক আটক

প্রকাশিত : ০৭:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০