বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের সফরটা এখনো অবধি সুখকর হয়ে উঠেনি। চারটি ম্যাচের সবকটিতেই বাজেভাবে হেরে ধুকছে সালমা-জাহানারারা। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ৯ উইকেটের লজ্জাজনক হার বরণ করে নিয়েছে বাঘিনীরা।
সোমবার (০২ মার্চ) বাংলাদেশ ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে নির্ধারিত ওভার শেষে ৮ উিইকেট হারিয়ে মাত্র ৯১ রান করতে সক্ষম হয়। মামুলি টার্গেটে খেলতে নেমে মাত্র এক উইকেট খুইয়ে ২৭ বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























