১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

বাসা থেকে ডেকে নিয়ে হুমকি মুশফিককে!

ফাইল ছবি

দফায় দফায় বুঝিয়েও কোনো লাভ হলো না। মুশফিকুর রহিম নিজের সিদ্ধান্তে এখনো অনড়। জানিয়ে দেন পাকিস্তান সফরে তিনি যাবেন না।

এরপরই ভিন্ন পথে হাঁটে বিসিবি। বিশ্বস্ত সূত্রে জানা গেল, একের পর এক চাপও সৃষ্টি করে বোর্ড কর্তারা। যদিও শুরুর দিকে ওই চাপ ছিল পরোক্ষ। শেষমেশ আরও হার্ড লাইনে যায় তারা।

মুশফিককে বাসা থেকে ডেকে নিয়ে একপ্রকার হুমকি দেওয়া হয়, যদি পাকিস্তান যেতে রাজি না হন, তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে বাদ দেওয়া হবে। তবুও মুশফিক মাথা নড়াননি।

যেমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। তিনি বলেন, ‘আমরা মুশফিককে ডেকেছিলাম পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ওর মতামত জানতে। সে বলে দিয়েছে সে যাবে না।’

একইসঙ্গে মুশফিককে যে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেটি উড়িয়ে দেন মিনহাজুল, ‘এটি (ডেকে নিয়ে হুমকি) ঠিক নয়। মুশফিক পাকিস্তান না গেলেও কাল খেলবে।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বাসা থেকে ডেকে নিয়ে হুমকি মুশফিককে!

প্রকাশিত : ১১:২১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০