০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশপাশের এলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।

দেশটির গভর্নর বিল লি বলেন, আমাদের রাজ্যে এটি একটি মর্মান্তিক দিন ও হৃদয় বিদারক ঘটনা। এ ঝড়ে ২৫ জন মারা গেছেন। রাজ্য জুড়ে অসংখ্য বাড়িঘর এবং কাঠামো ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হন। এরপর ঝড়টি ১৪০ কিলোমিটার আগে অবস্থিত ছোট শহর কুকভিলে আঘাত হানে। সেখানেও কয়েকজন হতাহত হন।

মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পুতিনাম কাউন্টিতে ১৯ জন, উইলসন কাউন্টিতে তিনজন, ডেভিডসন কাউন্টিতে দুজন এবং বেনটন কাউন্টিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ২৫

প্রকাশিত : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০