০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

লাল পাসপোর্ট নেইনি, গাড়ি-বাড়ির সুবিধাও না : মাশরাফি

মাশরাফি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। তাঁর অধিনায়কত্বেই বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল খেলে। আর অধিনায়ক হিসেবে আগামীকাল (শুক্রবার) শেষ ম্যাচ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা এই ঘোষণা দিয়েছেন।

সিলেটে মাশরাফি জানিয়ে দিলেন, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ। তিনি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলা চালিয়ে যাব আমি। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। আজ সকালেই এ সিদ্ধান্ত নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকেই এমন সিদ্ধান্ত আমার।

সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা বলেন, ক্রিকেটের বাইরেও আমার একটি পরিচয় আছে। আমি বর্তমানে এমপি (সংসদ সদস্য)। কিন্তু এখনো আমি লাল পাসপোর্ট নেইনি। গাড়ি-বাড়ির সুবিধাও ভোগ করছি না। আমি ক্রিকেট খেলছি। ক্রিকেট আমার কাছে আগে। ক্রিকেট আমার রক্তে মিশে আছে। আমি এখন পর্যন্ত যা অর্জন করেছি তা ক্রিকেটের জন্যই অর্জন করতে পেরেছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

লাল পাসপোর্ট নেইনি, গাড়ি-বাড়ির সুবিধাও না : মাশরাফি

প্রকাশিত : ০৮:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০