০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

টাইগার একাদশে ৫ পরিবর্তন, অভিষেক ২

আগের দিনই সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা জানিয়ে দিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটিই অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ। যদিও অবসর নিচ্ছেন না। খেলোয়াড় হিসেবে খেলে যেতে চান আরও কয়েকদিন।

অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচের আগে জ্বল্পনা-কল্পনা, শেষ ম্যাচটিতে জয় উপহার দিতে পারবেন তো তিনি! জিততে পারলে একটি মাইলফলকও স্পর্শ হবে মাশরাফির। বাংলাদেশের প্রথম কোনো অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন তিনি।

তার আগে থেকেই অবশ্য গুঞ্জন শোনা যাচ্ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে বিশ্রাম দেয়া হবে মুশফিকুর রহীমকে। আগামী মাসে পাকিস্তানে গিয়ে যে একমাত্র ওয়ানডেটি খেলবে বাংলাদেশ, সেই ম্যাচকে প্রাধান্য দিয়েই এই ম্যাচটির একাদশ সাজানো হবে। অবশেষে সেটাই সত্যি হতে যাচ্ছে। মুশফিককে ছাড়াই আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

মাশরাফি যখন ২০১৪ সালের নভেম্বরে এই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার অধিনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন, তখন ঘরের মাটিতে জিম্বাবুইয়ানদের ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। সেই সাফল্যের মিশনে ম্যান অব দ্য সিরিজ ছিলেন মুশফিকুর রহীম; কিন্তু আজ ৬ মার্চ শুক্রবার যে ম্যাচে মাশরাফি অধিনায়কত্ব থেকে বিদায় নিচ্ছেন, সেই ম্যাচে নেই মুশফিক।

আজ খেলা শুরুর ২ ঘণ্টা আগে জাগোনিউজকে দেয়া তথ্যে মুশফিকের ব্যাপারে সে কথা সত্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শুধু মুশফিকই নন, আজকের এই ম্যাচটিতে ৫টি পরিবর্তন এনে খেলতে নামছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছিল সৌম্য সরকারকে। কিন্তু তাকে সুযোগ দেয়া হচ্ছে না। সঙ্গে নেই মুশফিক, শফিউল, আল আমিন এবং নাজমুল হোসেন শান্ত।

৫ জনকে বসিয়ে রাখা হলেও ওয়ানডে অভিষেক ঘটানো হচ্ছে দুইজনের। নাইম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব। এই দু’জন ইতিমধ্যেই টি-টোয়েন্টি খেলে হাত পাকিয়েছেন। এবার ৫০ ওভারের ম্যাচ খেলা শুরু হবে তাদের মাশরাফির অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দল
তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

টাইগার একাদশে ৫ পরিবর্তন, অভিষেক ২

প্রকাশিত : ০১:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০