০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

শেষ টসে হার মাশরাফির, ব্যাটিংয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো টস করলেন মাশরাফি বিন মর্তুজা। সাধারণত টসভাগ্য বেশ ভালো হলেও, এবার হাসেনি মাশরাফির পক্ষে। হেরেছেন নিজের শেষ টসে।

সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। সফরকারীদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করেই জিতেছিল বাংলাদেশ। তাই এ ম্যাচেও আগে ব্যাট করে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এই ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে মাশরাফির জয়ের ফিফটি পূরণ হবে। চার পরিবর্তন নিয়ে ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

শেষ টসে হার মাশরাফির, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০