০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

লা লিগায় ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার মেসি

লিওনেল মেসি

স্প্যানিশ লা লিগায় মাসের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। ফেব্রুয়ারি মাসে নিজেদের সবকটি ম্যাচে জয় তুলে নেয় বার্সা। ফেব্রুয়ারির সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা মেসি।

লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে মাস শুরু করে কাতালানরা। ম্যাচে আনসু ফাতির দুই গোলেরই যোগানদাতা ছিলেন মেসি। পরের সপ্তাহে রিয়াল বেতিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের দিনও তিনটি গোলেরই যোগানদাতা ছিলেন এই ক্ষুদে জাদুকর। মাসের শেষ ম্যাচে এইবারকে ৫-১ গোলে বিধ্বস্ত করে বার্সা। সে ম্যাচে একাই চারটি গোল করেন মেসি।

চলতি মৌসুমের দ্বিতীয়বারের মতো মাস সেরার খেতাব জিতলেন লিওনেল মেসি। এর আগে গত নভেম্বরে সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন তিনি। লেগানেসের বিপক্ষে ২২ মার্চ মাঠে নামার আগে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

লা লিগায় ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার মেসি

প্রকাশিত : ০৬:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০