লিটন দাস ও তামিম ইকবালের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। তৃতীয় ও শেষ ম্যাচে এসেও পেলেন অপরাজিত সেঞ্চুরি। কিন্তু তার ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিকেও ম্লান করে দিয়েছেন লিটন দাশ। বিশাল রান সংগ্রহের পথে অনন্য অবদান রাখেন ওপেনার লিটন দাস।
তিনি তামিমের রেকর্ড ভেঙে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলার পাশাপাশি তামিমের সঙ্গে উদ্বোধনীতে গড়েন রেকর্ড জুটি। কার্ল মাম্বার বলে সিকান্দার রাজার হাতে বন্দী হওয়ার আগে ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছক্কায় ১৭৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন লিটন। দেশের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ ২৯২ রানের জুটি গড়েন লিটন-তামিমরা। দেশের হয়ে যেকোনো উইকেটে জুটির রেকর্ড গড়ার পথে তামিম ও লিটন দুজনেই তুলে নেন সেঞ্চুরি।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























