০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনা আতঙ্কে বাংলাদেশ ভবন বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শনিবার বিশ্বভারতী কতৃপক্ষ এ ঘোষণা দেন। প্রতিদিন প্রচুর দর্শক আসেন বাংলাদেশ ভবনে তাদের মধ্যে অনেক বিদেশি পর্যটকও থাকেন।

বিশ্বভারতীর এক আধিকারিক জানান, করোনা ভাইরাস এর সংক্রমণের ভয়ে আমরা বাংলাদেশ ভবন এবং এখানকার সংগ্রহশালা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন এবং শান্তিনিকেতন গৃহও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকালকেই বিশ্বভারতীর নীতি নির্ধারণকারী এগজিকিউটিভ কমিটি জানিয়েছিল যে, এবার শান্তিনিকেতনে হবে না ঐতিহ্যবাহী বসন্তোৎসব। শান্তিনিকেতনে বসন্ত উৎসব যাকে পশ্চিমবঙ্গের দোলযাত্রা বলা হয়। সারা ভারতে এটি পর্যটকদের কাছে খুব বড় আকর্ষণ। প্রায় এক লক্ষ বেশি মানুষের আগমন হয়। এবার শুধু বসন্ত উৎসব বাতিল করা নয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করেছেন যে শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে কোথাও আবির বা রং দিয়ে দোল খেলা যাবে না।

এক আধিকারিক বলেন, আমাদের কিচ্ছু করার নেই… বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে এবং তাতে বলা হয়েছে যে ক্যাম্পাসে কোনো রকম জমায়েত এড়িয়ে চলতে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

করোনা আতঙ্কে বাংলাদেশ ভবন বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৮:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০