০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

১০০ টাকায় টি-টোয়েন্টির টিকেট

ফাইল ছবি

এবার মাহমুদউল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। আর সেই সিরিজের প্রতিটি ম্যাচ মাঠে বসে সরাসরি দেখতে সর্বনিম্ন একশ’ টাকা করচ করতে হবে দর্শকদের।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এক দিন আগে রবিবার দুই ম্যাচ সিরিজের টিকিটের নির্ধারিত মূল্য জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০০ টাকার টিকিটে খেলা দেখা যাবে হোম অব ক্রিকেটের ইস্টার্ন স্ট্যান্ডে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা। ক্লাব হাউজের প্রতি টিকিট ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডে বসে মাহমুদউল্লাহ-মুশফিকদের খেলা দেখতে চাইলে প্রতিজন ক্রিকেটপ্রেমীকে খরচ করতে হবে ১০০০ টাকা।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির টিকিট বুথে। ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

১০০ টাকায় টি-টোয়েন্টির টিকেট

প্রকাশিত : ০৫:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০