করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। চীনের উহান থেকে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর ছোবল থেকে রক্ষায় পায়নি বাংলাদেশও। এরইমধ্যে তিন জনের দেহে পাওয়া গেছে করোনা। সেই আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির টিকেট বিক্রি।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ২৫ হাজার হলেও টিকিট বিক্রি সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সে জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনাভাইরাসের প্রভাব পড়েছে আন্তজার্তিক ক্রীড়াঙ্গণেও। বাতিল করা হয়েছে ফরাসি লিগ ওয়ানের খেলা। ইতালিতে দর্শকশূন্য গ্যালারিতেই চলছে সিরি আ’র খেলা। স্থগিত করা হয়েছে ভারত ও কাতারের মধ্যেকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। শঙ্কায় টোকিও অলিম্পিক-২০২০।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























