০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

পটিয়ার আজিমপুরে পাঁচ বছরে ও সংস্কার হয়নি কালভার্ট

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামে ১টি কালভার্ট চলাচলের অনুপযোগী হওয়ার পর দীর্ঘ পাঁচ বছরেও সংস্কার না হওয়ায় দূর্ভোগে পরেছে স্থানীয় ১০ হাজারেরও বেশি মানুষ। সংস্কারের অভাবে ভারী যানবাহন চলাচল করতে না পারায় অকেজো হয়ে পরেছে কালভার্ট সংযুক্ত সড়কটি।

পন্য পরিবহনে সব ধরনের যানবাহন চলাচল স¤পূর্ন বন্ধ রয়েছে। তবে কালভার্টের উপর কাঠের টুকরা ও বস্তা ফেলে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা।

ঝুঁকি নিয়ে কালভার্ট দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ওই ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছে ওই ইউনিয়নের রোগী ও বৃদ্ধ লোকজন।

বিশেষ করে রাতের বেলায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলে, সংশ্লিষ্ট অফিস ও জনপ্রতিনিধিদের কাছে বার বার ধর্না দিলেও কালভার্টটি আজও সংস্কার হয়নি।

কালভার্টির পাশে অবস্থিত আজিমপুরের দুইটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজিমপুর উচ্চ বিদ্যালয় ও আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল ঘোষ রায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আশা সকল ছাত্র ছাত্রীদের আশা যাওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থিরা বর্ষাকাল আসলে স্কুলে আসতে পারেনা এই কালভার্ট দিয়ে, অন্য পথে আসতে এক থেকে দেড় ঘন্টা দেড়ি হয় তাদের।

তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্থার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার ও উন্নয়ন করতে হবে, স্কুল সংলগ্ন কালভার্টটি সংস্কার করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাংসদ সামশুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

সরেজমীনে গিয়ে কালভার্ট টি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা মোঃ শফিক এর সাথে কথা বলি তিনি বলেন, আমরা এই কালভার্টি সংস্কার করার জন্য এলাকার লোকজন নিয়ে বিভিন্ন সময় ইউপি সদস্য মোঃ সাইফু মেম্বার এবং ইউপি চেয়ারম্যান মোঃ জসীম উদ্দীনের কাছে বলেছি তারপরও সংস্কার কাজ শুরু করেনি।

কালভার্টির মাটি পরিক্ষা করার জন্য নেওয়া হয়েছে দুই মাস আগে জানিনা কাজ শুরু করতে আর কত বছর কত মাস লাগতে পারে। এই বিষয়ে সাবেক ইউপি সদস্য মোঃ জাকেরকে নিয়ে এলাকার বেশ কয়েকজন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর সাথেও দেখা করেছে বলে তিনি জানান। স্থানীয় শিক্ষার্থী তাহমিনা, শাকিলা, ও মেহেরিন বলেন কালভাটর্টি ভেঙে যাওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে স্কুল কলেজে যাতায়াত করে।

এই বিষয়ে ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন উক্ত কালভার্ট টি ব্যয়বহুল বিধায় করতে দেড়ি হচ্ছে। তিনি আরো বলেন কালভার্টির মাটি পরিক্ষা নিরিক্ষা করা হচ্ছে আমরা কাজ শুরু করব।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

পটিয়ার আজিমপুরে পাঁচ বছরে ও সংস্কার হয়নি কালভার্ট

প্রকাশিত : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০