০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

৩২ দেশে করোনা রোধে স্কুল বন্ধ

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫৮ জনে। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬০০ জন। এখন পর্যন্ত ১১১টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। এই ভাইরাসের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠদানে।

ইউনেস্কোর তথ্যমতে, অন্তত ৩২টি দেশ এ ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ১৬টি দেশ গোটা রাষ্ট্রে এবং ১৬টি দেশ বিশেষ কোনও শহর, জেলা বা অঞ্চলে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত ইউনেস্কোর হিসাবে, ১৬টি দেশে পুরোপুরিভাবে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধের কারণে শিক্ষাবঞ্চিত হচ্ছে ৩৬৩ মিলিয়ন শিক্ষার্থী। আরও ১৬টি দেশে বিশেষ শহর, জেলা বা অঞ্চলে বন্ধ করা হয়েছে স্কুল-বিশ্ববিদ্যালয়, এতে শিক্ষাবঞ্চিত হচ্ছেন আরও ৫৬৭ মিলিয়ন শিক্ষার্থী।

গোটা দেশে স্কুল বন্ধ করে দেয়া রাষ্ট্রগুলো হলো- চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া, আজারবাইজান, বাহরাইন, জর্জিয়া, ইরাক, কুয়েত, লেবানন, কাতার, উত্তর কোরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

এর মধ্যে অবশ্য পরিস্থিতি কিছুটা সামলে নেয়ায় চীনের কিছু অঞ্চলের গুটিকয় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। জাপানে চলছে গ্রীষ্মকালীন ছুটি। আর দক্ষিণ কোরিয়ায় ছুটি শেষে স্কুল খোলার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সরকার তা পিছিয়ে দিয়েছে।

৩২টি দেশের মধ্যে চীন, ইতালি, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পরিস্থিতি কিছুটা নাজুক হলেও কিছু দেশের পরিস্থিতি তেমনটা গুরুতর রূপ নেয়নি। তবে সচেতনতার স্বার্থেই দেশগুলোর সরকার শিক্ষার্থীদের সুরক্ষায় এবং মানুষ থেকে মানুষে সংক্রমণের করোনাভাইরাস ঠেকাতে স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

৩২ দেশে করোনা রোধে স্কুল বন্ধ

প্রকাশিত : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০