০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বসুন্ধরা কিংসে জ্বলে উঠেছেন মেসির সতীর্থ

আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস

আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম খেলতে নেমেই তাঁর যাদু দেখাতে শুরু করেছেন। এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে তাঁর জোড়া গোলে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে বসুন্ধরা কিংস।

ম্যাচের ১৮ মিনিটে ডেনিয়েল কলিনড্রেসের ক্রসে মাথা ছুঁইয়ে বসুন্ধরাকে প্রথম এগিয়ে দেন আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে খেলা এই স্ট্রাইকার। পরের মিনিটেই অবশ্য বিশ্বনাথ ঘোষ বক্সের ভেতর আলি আশফাককে ফাউল করলে সেই লিড টেকেনি। তবে বার্কোস প্রতিপক্ষ বক্সে ঢুকলেই গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল বসুন্ধরার। ২৬ মিনিটে বিপলু আহমেদের তুলে মারা বলে আবারো মাথা ছুঁয়ে এগিয়ে দেন তিনি বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নদেরর।

বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তির পর এএফসি কাপেই প্রথম মাঠে নেমেছেন বার্কোস। আর নেমেই দেখাতে শুরু করেছেন তাঁর যাদু। হেডেই করেছেন দুই গোল। দ্বিতীয়ার্ধেও তাঁর দিকে থাকবে চোখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বসুন্ধরা কিংসে জ্বলে উঠেছেন মেসির সতীর্থ

প্রকাশিত : ০৬:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০