টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে মাঠে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১১৯ রান। এতে বাংলাদেশের টার্গেট দাঁড়ালো ১২০ রানে।
১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে মন্থর খেললেও ধীরে ধীরে পরে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে দুই ওপেনার লিটন-নাঈম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান। লিটন ৪০ এবং নাইম ২৯ রানে ব্যাট করছেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। তৃতীয় ওভারে বল করতে এসে ওপেনার তিনাশি কামুনহুকামুয়েকে (১০) জিম্বাবুয়ের দলীয় স্কোর ১২ হতেই। এরপর বিপজ্জনক হয়ে উঠছিল ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের জুটি। কিন্তু তাদের বেশিদূর যেতে দেননি আফিফ হোসেন। দলীয় ৬৯ রানের মাথায় আরভিনকে ফেরান তিনি। তাকে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন আরভিন। ৩৩ বলে ২৯ রান করে যান তিনি।
দলীয় ৭৬ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মাহেদী হাসানের বলে স্ট্যাম্পড হয়ে ফিরে গেছেন অধিনায়ক শন উইলিয়ামস। ৮ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। এরপর সিকান্দার রাজাও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৯৬ রানের মাথায় সাইফউদ্দিনের বলে শর্ট ফাইন লেগে আল-আমিনের হাতে ধরা পড়েন। ১০ বল খেলে ১২ রান করে যান তিনি।
স্কোরকার্ডে ১ রান যোগ হতেই মুতুমবামিকে(১) ফেরান আল-আমিন। ১৬ তম ওভারের প্রথম বলেই আল আমিনের বলে উড়িয়ে মারতে গিয়ে সৌম্যর তালুবন্দী হন তিনি।
ইনিংসের ১৯তম ওভারে মুতোমবোদজিকে (৩) নিজের প্রথম শিকার বানান। তবে অন্যরা যাওয়া আসার মিছিলে থাকলেও উইকেটের এক প্রান্ত আগলে রাখেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। তুলে নেন অর্ধশতক। একা হাতেই লড়েছেন জিম্বাবুয়ের পক্ষে। মুস্তাফিজুর রহমানের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন নিজের অর্ধশতক। আর এই ওভারেই মাধেভেরকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন কাটার মাস্টার। শেষ পর্যন্ত ব্রেন্ডন টেইলর করেন অপরাজিত ৪৮ বল খেলে ৫৯ রানে।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। আর ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আল-আমিন হোসেন। এছাড়া আফিফ হোসেন, মেহেদি হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। তামিম ইকবালকে শেষ ম্যাচে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় আজ খেলছেন নাঈম শেখ। অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। শফিউলের জায়গায় এসেছেন আল-আমিন হোসেন।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ:
টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























