০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বসুন্ধরা কিংসের মেয়েদের ৫ ম্যাচেই ৫১ গোল

ফাইল ছবি

মেয়েদের ফুটবল লিগে জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের। মাত্র পঞ্চম ম্যাচ খেলতে নেমেই গোলের হাফসেঞ্চুরি (৫১ গোল) করে ফেলেছেন কিংসের মেয়েরা। বিপরীতে এখনও নিজেদের জাল অক্ষত রেখেছে সাবিনা খাতুনের দল।

বৃহ্স্পতিবার (১১ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে জামালপুর কাচারি একাদশকে ১১-০ ব্যবধানে উড়িয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়ে বসুন্ধরা কিংস।

প্রথমার্ধে প্রতিপক্ষের জালে ৩ গোল দেয় বসুন্ধরার রানীরা। তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মেতে ওঠে আরও ৮ গোল দেয় সাবিনা খাতুন-তহুরা খাতুনরা। তার মধ্যে সাবিনা করেছেন চার গোল। তিন গোল করেছেন তহুরা। কৃষ্ণা রানী সরকার করেছেন দুই গোল। একটি করে গোল করেছেন নার্গিস খাতুন ও সানজিদা আখতার।

এই জয়ে তালিকার শীর্ষস্থানটাও ধরে রেখেছে বসুন্ধরা কিংসের মেয়েরা। ৫ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১৫।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

বসুন্ধরা কিংসের মেয়েদের ৫ ম্যাচেই ৫১ গোল

প্রকাশিত : ০৫:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০