ধর্মশালায় আগে থেকেই বৃষ্টির শঙ্কা ছিলো। সে শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। বৃষ্টির কারণে ভেসে গেলো স্বাগতিক ভারত ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা দেড়টায় (বাংলাদেশ সময়) টস হওয়ার কথা ছিল। কিন্তু হালকা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস মাঠে গড়ায়নি। এরপর ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বেড়ে যায়। ছয়টার সময় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আয়োজকরা।
সম্প্রতি দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষ করে ফিরেছে বিরাট কোহলির দল। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে টিম ইন্ডিয়া। সে দুঃস্বপ্ন কাটানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের দুই ওয়ানডের দিকে তাকিয়ে স্বাগতিকরা।
আগামী ১৫ মার্চ লখনৌ ও ১৮ মার্চ কলকাতায় পরের দুই ওয়ানডেতে মাঠে নামবে দু’দল।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























