সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি। প্রথম ম্যাচে ৩২ রানে ৩টি ও দ্বিতীয়টিতে ২৫ রানে ২টি উইকেট নেন ‘দ্য ফিজ’।
৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের স্পিনার আমিনুল ইসলাম। প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন তিনি। ওই ম্যাচে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন আমিনুল।
এরপর ২টি করে উইকেট ঝুলিতে রয়েছে বাংলাদেশের আফিফ হোসন, আল আমিন হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাইফউদ্দিন। ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে সেরা উইকেটশিকারি বোলার
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























