০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আর্সেনাল প্রধান কোচ করোনায় আক্রান্ত

মিকেল আর্তেতা

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় দল আর্সেনালের প্রধান কোচ মিকেল আর্তেতা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে আর্সেনাল বনাম ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের শনিবারের ম্যাচ স্থগিত হয়েছে।

সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আর্তেতার কোভিড-১৯ ধরা পড়ার পর তার সংস্পর্শে আসা ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন বলে জানা গেছে। এছাড়া দলটি তাদের ট্রেনিং গ্রাউন্ডও বন্ধ করে দিয়েছে।

করোনায় আক্রান্ত হওয়া নিয়ে আর্তেতা বলেন, ‘এটা সত্যিই হতাশাজনক। শারীরিকভাবে খারাপ অনুভব করায় আমি পরীক্ষা করিয়েছিলাম। ক্লাব আমাকে যখন অনুমতি দেবে তখন থেকেই আবার কাজে ফিরব।’

এদিকে আর্তেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিতের পরপরই ব্রাইটন এক বিবৃতিতে আর্সেনালের বিপক্ষে তাদের প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করার কথা জানায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ প্রতিযোগিতার ভবিষ্যৎ সূচি নিয়ে আলোচনার জন্য শুক্রবার একটি ‘জরুরি ক্লাব সভা’ করবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

আর্সেনাল প্রধান কোচ করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০২:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০