০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আইসিসি’র বার্ষিক সভা ভিডিও কলে

করোনা ভাইরাসের কারণে চলতি মাসের শেষদিকে নির্ধারিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভা মে মাস পর্যন্ত পিছিয়ে নেয়া হলেও এবার তার কিছুটা সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিডিও কলের মাধ্যমে এ মাসেই স্বল্প পরিসরে এ সভার আয়োজন করবে সংস্থাটি।

বার্ষিক সভা পূর্ণাঙ্গভাবে হবে মে মাসের শুরুতেই করার সিদ্ধান্ত হলেও পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চলতি মাসের ২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে স্বল্প পরিসরে হবে এবারের সভা।

এ বিষয়ে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে বোর্ডের সদস্যদের অনেকেই চিন্তিত এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন। এমন অবস্থায় আইসিসি ঠিক করেছে, চলতি মাসের শেষে দুবাইতে সে বার্ষিক সভা ছিল, সেটি এখন শুধুমাত্র কনফারেন্স কলের মাধ্যমে হবে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসি বোর্ড এবং সদস্যরা যার যার জায়গায় থেকেই শুধুমাত্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এ বৈঠকে বসবে।

তবে মে মাসের শুরুতে পূর্ণাঙ্গ যে সভা হবে সেক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

আইসিসি’র বার্ষিক সভা ভিডিও কলে

প্রকাশিত : ০২:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০