০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার তারকা পেসার রিচার্ডসন

কেন রিচার্ডসন /ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন শত শত মানুষ জীবন হারাচ্ছেন। পাশাপাশি নতুন করে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।

এ তালিকায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার কেন রিচার্ডসন। স্বভাবতই আতঙ্ক দেখা দিয়েছে অজি শিবিরে। করোনা সংক্রমণের আশঙ্কায় ইতোমধ্যে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন রিচার্ডসন। এরপর সর্দি-জ্বরের কবলে পড়েন। গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন ডানহাতি পেসার। ফলে তার পরীক্ষা করা হয়। তাতে করোনাভাইরাস ধরা পড়েছে।

এখন কোয়ারেন্টিনে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না রিচার্ডসন। তবে শারীরিকভাবে সুস্থ আছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, সরকারের প্রোটোকল মেনে রিচার্ডসনকে স্কোয়াডের বাকি সদস্যদের থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাদের মেডিকেল স্টাফ। শিগগির দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী পেসার।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার তারকা পেসার রিচার্ডসন

প্রকাশিত : ০৩:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০