ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখনো প্রায় বৈশ্বিক টুর্নামেন্টের কাতারে এসে দাঁড়িয়েছে। সামনের ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের এবারের পর্ব কিন্তু ভারতে করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণে স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এ খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে করোনো পরিস্থিতি বিপদজনক আকার ধারণ করায় এবারের আইপিএল আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৫ এপ্রিল টুর্নামেন্টটি শুরু হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























