০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনা: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচও স্থগিত

ছবি : সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে শেষ দুই ম্যাচ দর্শকশূন্য ফাঁকা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ছোঁয়াছে এই ভাইরাস আতঙ্কে কারণে শেষ দুই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ম্যাচ বাতিল হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন ডি কক ও ফাফ ডু প্লেসিরা। লক্ষ্ণৌ থেকে দিল্লি যাবে দক্ষিণ আফ্রিকা দল। সেখান থেকে দেশে ফিরে যাবে তারা। তবে আপাতত বাতিল হয়ে যাওয়া এই একদিনের সিরিজ খেলতে পরবর্তী সময়ে আবার ভারতে ফিরবে দক্ষিণ আফ্রিকা।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনা: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচও স্থগিত

প্রকাশিত : ০৮:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০