০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনা: নিউইয়র্কে ন্যাশনাল গার্ড মোতায়েন

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউ রচেল শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে বলে ১০ মার্চ জানিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউইয়র্ক নগরীর পার্শ্ববর্তী ওয়েস্টচেস্টার কাউন্টির এই শহরে সবচেয়ে বেশি ১০৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এ জন্য করোনা-উপদ্রুত রচেল শহরের কেন্দ্র থেকে এক মাইল ব্যাসার্ধের এলাকায় যেকোনো ধরনের গণজমায়েত বন্ধে ও নাগরিকদের স্বার্থে এ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

গভর্নর অ্যান্ড্রু কুমো ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়ে বলেন, ১২ মার্চ বৃহস্পতিবার থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। আগামী দু সপ্তাহের জন্য স্কুল, উপাসনালয়, কমিউনিটি সেন্টারসহ সব ধরনের গণজমায়েত বন্ধ করা হয়েছে। এই সময়ে জনসাধারণকে সহযোগিতা করার জন্যই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। তবে এই সময়ে সাধারণ মানুষের চলাচলের স্বার্থে দুটি মেট্রো স্টেশন খোলা থাকবে।

ঘোষণায় বলা হয়, মুদি দোকানগুলো বন্ধ করা হবে না। নাগরিকদের চলাচলেও বাধা দেওয়া হবে না। কুমো বলেন, ‘আমরা ঘরে ঘরে খাবার সরবরাহ এবং জনসমাগমস্থল পরিষ্কারে সহায়তা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি এই নিউ রচেল শহরেই শনাক্ত করা হয়েছিল। ৫০ বছর বয়সী আইনজীবী লরেন্স গারবুজ করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাঁর পরিবার ও প্রতিবেশীরা একই রোগে আক্রান্ত হয়।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

করোনা: নিউইয়র্কে ন্যাশনাল গার্ড মোতায়েন

প্রকাশিত : ০৮:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০