১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুর নামে মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ।’

রোববার (১৫ মার্চ) সকাল পৌনে নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন’ –এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ সময় তিনি বলেন, মুজিববর্ষের আয়োজন হিসেবে এবার আমরা ঢাকা লিগের নাম বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ করেছি। বঙ্গবন্ধুর নামকরণ করাটা স্বার্থক হয়েছে। ১২টি ক্লাব যারা অংশ নিচ্ছে তাদেরকে আমি শুভকামনা ও শুভেচ্ছা জানাচ্ছি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

মিরপুর,ফতু্ল্লা ও বিকেএসপিতে একযোগে শুরু হয়েছে ঢাকা লিগের খেলা। মিরপুরে খেলছে আবাহনী ও পারটেক্স। ফতুল্লায় মুখোমুখি হয়েছে প্রাইম দোলেম্বর ও ব্রাদার্স এবং বিকেএসপিতে ওল্ডডিওএইচএস ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর নামে মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ

প্রকাশিত : ০২:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০