০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় বিদেশফেরত ৭ জন হোম কোয়ারেন্টাইনে

ছবি: সংগৃহীত

খুলনায় বিদেশফেরত সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সম্প্রতি সিংগাপুর, ওমান ও ভারত থেকে ফিরেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে খুলনার তেরখাদা উপজেলাতেই রয়েছেন পাঁচজন। যারা সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। এছাড়া খুলনার দাকোপ উপজেলায় দু’জন রয়েছেন। এরমধ্যে একজন ওমান থেকে এবং অপরজন ভারত থেকে এসেছেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ আরো জানান, বিদেশফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। ওই সাতজনও নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে, চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা কোরোনাভাইরাসে আক্রান্ত নন। তারপরও কমপক্ষে ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

খুলনা জেলায় এখন পর্যন্ত কোরোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি উল্লেখ করে সিভিল সার্জন বলেন, জেলা-উপজেলায় কোরোনা ইউনিট এবং আইসোলেশন ওয়ার্ডগুলো ফাঁকা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

খুলনায় বিদেশফেরত ৭ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত : ১০:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০