১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনা প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে: সাকিব

সাকিব আল হাসান

২০১৯ সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে প্রথম সংক্রমিত হওয়া কোভিড-১৯ ইতোমধ্যেই বিশ্বের ১৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে সংকটময় এই সময় করোনা প্রাদুর্ভাব ঠেকাতে নিজের যত্ন নেওয়া ও অন্যকে সচেতন করা আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান।

বর্তমানে সবধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ সাকিব অবশ্য ঘরে বসে নেই। বিভিন্ন সামাজিক কাজে প্রায় তাকে দেখা যায়। সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এবার করোনার প্রাদুর্ভাব রুখতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু টিপস দিয়েছেন সাকিব।

ভাইরাসকে ‘না’ এমন একটি ছবি পোস্ট করে সাকিব লিখেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন সাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুণীজনের অবমূল্যায়ন ও রাজনীতির সাংস্কৃতিক সংকট

করোনা প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে: সাকিব

প্রকাশিত : ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০