আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার এজেকুয়েল গ্যারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি লা লিগায় ভ্যালেন্সিয়ার হয়ে খেলেন। এই প্রথম স্প্যানিশ সেরা ফুটবল লিগের কোনো খেলোয়াড় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন।
রোববার (১৫ মার্চ) ভ্যালেন্সিয়া জানায়, এজেকুয়েলসহ ক্লাবটির মোট পাঁচ ফুটবলার ও স্টাফের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ হয়েছে।
তবে ক্লাবটি বলেছে, সংক্রমিত সবাই সুস্থ আছেন। তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। অন্যদের থেকে নিজেদের আলাদা করে রেখেছেন।
ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষের আশা-সংহতি, দায়িত্ববোধ ও দৃঢ় মনোবলের মাধ্যমে এ মহামারীকে পরাভূত করবেন তারা। এ ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সংশ্লিষ্টরা।
এদিকে সোশ্যাল মিডিয়া ইনস্টগ্রামে ৩৩ বছর বয়সী এজেকুয়েল লিখেছেন, আমি ভালো আছি। আমাকে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে। অন্যদের থেকে আলাদা থাকতে হবে।
বিজনেস বাংলাদেশ/ আরিফ


























