১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায় না: শোয়েব

ফাইল ছবি

ভারতের সম্প্রচার মাধ্যমে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, ভারত এক জোট হয়ে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে। সেখানকার লোক পাকিস্তানের সঙ্গে কোন যুদ্ধ চায় না।

পাকিস্তানীদের মধ্যে নিয়মিতই ভারত সফরে আসেন শোয়েব আখতার। ভারতীয়দের তিনি কাছ থেকে দেখেছেন, বুঝেছেন। তার মতে ভারত দারুণ এক দেশ, ‘ভারত অসাধারণ এক দেশ। এখানকার লোকজন অসাধারণ। আমার কখনও মনে হয়নি, তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায়।’

তবে পরিস্থিতি ভিন্ন হয়ে যায় টিভি স্টেশনে যাওয়ার পরে। শোয়েব আখতার বলেন, ‘কিন্তু যখন আমি টিভি বা এরকম কোথাও যায়, মনে হয়, যুদ্ধ মনে হয় কালই লাগবে। আমি ভারতে খুবই ঘনঘন যাওয়া-আসা করি। এখানকার অনেককিছুই আমার খুব কাছ থেকে দেখা। আমি জানি, ভারত একজোট হয়ে পাকিস্তানের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে। ভারতের উন্নয়ন পাকিস্তানের মতোই। আমি দুই দেশকে নিয়ে আশাবাদী।’

করোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত করা হয়েছে। ভারত ছোট আকারে আইপিএল আয়োজনের কথাও ভাবছে। তাতে করে ভারতের আর্থিক ক্ষতি হবে বেশ। শোয়েব আখতার আশা করছেন, ভারত এই আর্থিক ক্ষতি পুষিতে উঠতে পারবে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুণীজনের অবমূল্যায়ন ও রাজনীতির সাংস্কৃতিক সংকট

ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চায় না: শোয়েব

প্রকাশিত : ০৩:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০