১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাকিবের শ্রদ্ধাঞ্জলি

১৭ মার্চ বাঙ্গালি জাতির জন্য বিশেষ একটি দিন। এই দিনেই দেশবাসী পেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাই তো যথাযোগ্য মর্যাদায় দেশে পালিত হচ্ছে তার জন্মশতবার্ষিকী। মঙ্গলবার (১৭ মার্চ) দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন এ মহামানবকে।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ভুলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। নিজের ফেসবুক পেজে দেশের ক্রিকেট মহাতারকা লিখেন, ‘আজ থেকে শত বছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুণীজনের অবমূল্যায়ন ও রাজনীতির সাংস্কৃতিক সংকট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাকিবের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত : ১২:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০