অনেকেই মনে করছেন, নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বয়স তার কাছে কোনো ব্যাপারই নয়। ২০২৪ সাল পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেখে দিতে চায় জুভেন্তাস। ইতালীয় ক্লাবের প্রস্তাব মানলে ৩৯ বছর পর্যন্ত জুভেন্তাসে থেকে যাবেন রোনালদো। সেক্ষেত্রে জুভেন্তাস থেকেই হয়তো অবসর নেবেন তিনি।
২০২২ সালের জুন মাসে জুভেন্তাসের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হচ্ছে পর্তুগিজ সুপারস্টারের। সেই চুক্তি শেষ হওয়ার পর রোনালদোকে আরও দুই বছর ক্লাবে রেখে দিতে চান জুভেন্তাস কর্তৃপক্ষ। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ৩৫ বছরে পা দিয়েছেন রোনালদো। কিন্তু তারকা স্ট্রাইকারের খেলায় বয়সের ছাপ পড়েনি । চলতি মৌসুমে জুভেন্তাসের হয়ে ৩২টি ম্যাচে ২৫টি গোল করেছেন সাবেক রিয়াল মহানায়ক।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























