করোনায় স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যেটা মোটেও মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। খবরটি শোনার পর বেশ মন খারাপ হয় তার।
যেমনটা বললেন আফ্রিদি, ‘পিএসএল স্থগিত হয়ে যাওয়ায় খারাপ লাগছে। তবে স্বাস্থ্যের নিরাপত্তাই আগে। বিশেষ করে যাদের বাড়ি ফেরার তাড়া আছে। এই শিরোপা কে জিতবে সিদ্ধান্তটা আগেই নেওয়া দরকার ছিল। টেবিলের শীর্ষে থাকা দলই জিতবে শিরোপা এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যেত।’
এ দিকে অনেকটা আফ্রিদির সুরেই কথা বলেছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। সবার সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আমাদের ভালোবাসার পিএসএলে অন্যরকম অবদান রাখায় দেশি-বিদেশি সব খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। সবাইকে যার যার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা সবার নিরাপত্তা প্রত্যাশা করি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বিশ্বের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।’
আর কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শোয়েব আকতারও, ‘আমরা অন্য জাতি ও বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াব। এটা বৈশ্বিক দুর্যোগ। আর কোনো মানুষ মারা যাক, সেটি কেউই চাই না।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























