০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য হোটেল দিচ্ছে চেলসি

ছবি: সংগৃহীত

করোনায় সারা বিশ্ব কাঁপছে। ইংল্যান্ডের অবস্থা ভালো নয়। তবে এই পরিস্থিতিতে যে যার মতো করে এগিয়ে আসছে ক্লাবগুলো। যেমনটা করেছে চেলসিও।

নিজেদের টিম হোটেলকে করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত স্টাফদের হাতে তুলে দিলেন। অন্তত এই সময়টায় যাতে তারা সারাদিনের চিকিৎসাসেবা দিয়ে বাড়ি যেতে না হয়। উদ্যোগটি নেওয়া হয়েছে চেলসির মালিক রোমান এব্রামোভিচের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তাৎক্ষণিক এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা সত্যিই দারুণ ব্যাপার। আমরা এই সময়ে কিছুটা হলেও অবদান রাখতে পারছি। অনেক মেডিকেল স্টাফ বিভিন্ন সময় কাজ করেন।’

‘কারও রাতে থাকতে হয়। আর কাজ শেষে বাড়িতে ফেরাটা খুবই কষ্টকর। তা ছাড়া অনেকের বাসাও দূরে। এসব বিবেচনা করে আমরা এই উদ্যোগ হাতে নিই। আশা করি, এই পরিস্থিতিতে কিছুটা হলেও আমাদের উদ্যোগ কাজে দেবে।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য হোটেল দিচ্ছে চেলসি

প্রকাশিত : ১২:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০