০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কঠিন শাস্তি অপেক্ষা আকমল

উমর আকমল /ফাইল ছবি

ফিক্সিংকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান জাতীয় দলের জায়গাটা হারিয়েছেন বেশ কয়েকদিন আগেই, এবার হারাতে চললেন সম্মানটাও। বলছি পাকিস্তান দলের এক সময়কার পাকিস্তানের অদম্য ক্রিকেটার উমর আকমলের কথা। পিসিবির আইনের ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে তার উপর, সত্য হলে সারাজীবনের জন্য শেষ হতে পারে বাইশ গজের অধ্যায়।

গত মঙ্গলবার উমর আকমলের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর দুর্নীতিবিরোধী আইনের দুটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়। পিসিবি’র পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাচ্ছেন তিনি। শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পিসিবি।

অভিযোগ প্রমাণিত হলে উমর আকমল সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ আজীবন নিষিদ্ধ হতে পারেন। এর আগে গত ফেব্রুয়ারিতে তাকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পিসিবি। এ কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণ করতে পারেননি তিনি। এবার হয়তো তার জন্য আরও কঠিন শাস্তি অপেক্ষা করছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

কঠিন শাস্তি অপেক্ষা আকমল

প্রকাশিত : ১১:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০