করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো স্যানজ ৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ফুটবলের এই ধনকুবের ৷ শনিবার (২১ মার্চ) মৃত্যু হয় ৭৬ বছর বয়সী সাবেক এই রিয়াল প্রেসিডেন্টের৷
১৯৯৫ থেকে ২০০০ স্প্যানিশ ফুটবল জায়েন্ট রিয়েল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন লরেঞ্জো ৷ তাঁর প্রেসিডেন্টশিপে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়েল মাদ্রিদ ৷ বাবার মৃত্যুর খবর জানিয়ে স্যানজের ছেলে টুইটারে লিখেছেন বলেন, ‘আমার বাবা মারা গিয়েছে। এভাবে তিনি মারা যাবেন এটা প্রত্যাশা করিনি।’
বাবা ফুটবল ধনকুবের হলেও ছেলে জুনিয়র লরেঞ্জো স্যানজ হলেন একজন পেশাদার বাস্কেটবল প্লেয়ার ৷ বাবার মৃত্যুর পর তিনি বলেন, ‘বাবা হলেন আমার দেখা সেরা পরিশ্রমী ব্যক্তি৷ পরিবার ও রিয়েল মাদ্রিদ ক্লাব ছিল তাঁর প্যাশন ৷’
দিন তিনেক আগেই বাবার করোনা আক্রান্তের কথা জানিয়েছিলেন লরেঞ্জো পুত্র ৷ মারণ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাদ্রিদের হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ৷
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























