০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় এগিয়ে এলেন মেসি ও রোনালদো

সারা বিশ্বে করোনাভাইরাস এমন মহামারি আকার ধারণ করছে যে, প্রতিদিনই মৃত্যুর মিছিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যিই বিশ্বে প্রাণ হারিয়েছে প্রায় ১৮ হাজার ৮৯১ জন। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬১৩।

এদিকে, প্রাণঘাতী এই ভাইরাসের বিপক্ষে লড়াই করার রসদ জোগাতে এগিয়ে এসেছেন বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সাহায্যের হাত বাড়িয়েছেন তারা।

সংবাদমাধ্যমে খবর, করোনাভাইরাস মোকাবিলায় ‘হসপিটাল ক্লিনিক’ নামে স্পেনের বার্সেলোনার একটি সরকারি হাসপাতালের জন্য এক ১ কোটি ইউরো দান করেছেন বার্সেলোনার অধিনায়ক মেসি। হাসপাতালটির টুইটার পেজ ও স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক মুন্দো দেপোর্তিভো এ খবর নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিদেশের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার রোনালদোও। জুভেন্তাসের এই ফরোয়ার্ড ও তার এজেন্ট জোর্জে মেন্দেস পর্তুগালে দুটি হাসপাতালের জন্য অর্থায়ন করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় এগিয়ে এলেন মেসি ও রোনালদো

প্রকাশিত : ০২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০