০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় লন্ডনে আরও ২ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন পাঁচ বাংলাদেশি।

জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে রয়েল লন্ডন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৪৯ বছর বয়সী খসরু মিয়া। তার বাড়ি সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার শাহার পাড়ায়। তিনি দীর্ঘদিন কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি কিডনী রোগের চিকিৎসার জন্য লন্ডন হাসপাতালে ভর্তি হলে সেখানেই তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার দাফন অনুষ্ঠিত হচ্ছে করোনা নিয়মে।

এদিকে ২৩ মার্চ, সোমবার করোনায় আক্রান্ত হয়ে রয়েল লন্ডন হাসপাতালে মারা যান টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ৮০ বছর বয়সী হাজী জমশেদ আলী।পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল এলাকায় বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ী সিলেটের বিয়ানীবাজারে।

সোমাবার পাবলিক হেলথ ইংল্যান্ডের তথ্য অনুযায়ী- বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে এই মুহূর্তে করোনভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

করোনায় লন্ডনে আরও ২ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ০৮:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০