০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয়সহ সব পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে মাঠ প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সময়োপযোগী দিক-নির্দেশনা এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি ছুটির সময়েও সংশ্লিষ্ট সকল কার্যক্রম চালু রাখা হয়েছে। বেসরকারি খাতকেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

রোববার (২৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ ও আমদানি-রফতানি বিষয়ে তথ্য সরবরাহের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুর রহিম খান (মোবাইল- ০১৭১১৩৬৮৪২৬), সিনিয়র সহকারী সচিব আশরাফুর রহমান (মোবাইল- ০১৭১৬১৫৪০২০) এবং সহকারী বাণিজ্য পরামর্শক মো. জিয়াউর রহমান (মোবাইল- ১০৭১২১৬৮৯১৭) দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কর্মকর্তা-কর্মচারীদের সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে।

লতিফ বকসী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার অভিযান পরিচালনাসহ স্বাভাবিক দাফতরিক কাজ পরিচালনা করছে। জরুরি সেবা দিতে এখানে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। মোবাইল নম্বর ০১৮১৯৪০৪৭৩০ এবং ভোক্তা বাতায়ন নম্বর ১৬১২১।

তিনি আরও বলেন, টিসিবির মাঠ পর্যায় পর্যন্ত পণ্য বিক্রির কার্যক্রম পূর্বের মতো চলমান রয়েছে। টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এবং সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখতে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৫৫০১৩৪৪৭।

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০