০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনা মোকাবেলায় অর্থদান বিরাট-আনুশকার

ফাইল ছবি

করোনা মোকাবেলায় আর্থিক সাহায্য করার কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। সোমবার (৩০ মার্চ) দু’জনে দেশটির প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার আবেদনও করেছেন সবার উদ্দেশে।

করোনার বিরুদ্ধে ক্রমাগত একের পর এক পোস্ট করে চলেছেন কোহলি। দূরত্ব বজায় রেখে চলার আবেদন করেছেন বারবার। এ দিন তাঁরা আর্থিক সাহায্য করার কথাও জানিয়েছেন পোস্টের মাধ্যমে। তবে ঠিক কত টাকা তাঁরা দু’জনে দিচ্ছেন, তার অঙ্ক জানাননি।

বিরাট বলেছেন, ‘আনুশকা ও আমি আর্থিক সাহায্য করছি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (মহারাষ্ট্র)। এত লোকের কষ্ট দেখে হৃদয় চুরমার হচ্ছে। আশা করছি, আমাদের এই সামান্য সাহায্য কোনও না কোনও ভাবে সহনাগরিকদের কষ্ট কমাতে সাহায্য করবে।’

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

করোনা মোকাবেলায় অর্থদান বিরাট-আনুশকার

প্রকাশিত : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০