১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ফ্রান্সে করোনায় একদিনে ৪৯৯ জনের প্রাণহানি, মোট ৩,৫২৩

ছবি: সংগৃহীত

ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসে ৪৯৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩ জন। ফলে মৃতের সংখ্যায় তারা ছাড়িয়ে গেছে করোনা উৎসস্থল চীনকেও।

মঙ্গলবার (৩১ মার্চ) ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়। তবে, ফ্রান্সে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা

ফ্রান্সে গত ২৪ ঘণ্টার ব্যবধানে রোগী বেড়েছে প্রায় ১৭ শতাংশ। দেশটিতে এপর্যন্ত ৫২ হাজার ১২৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। করোনার প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের দেশটিতে। তারপরও কমছে না করোনার তাণ্ডব।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

ফ্রান্সে করোনায় একদিনে ৪৯৯ জনের প্রাণহানি, মোট ৩,৫২৩

প্রকাশিত : ১২:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০