০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ইরানে ২৪ ঘণ্টায় ১৩৮ জনের মৃত্যু, মোট ৩ হাজার ৩৬

ফাইল ছবি

ইরানে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৩৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরা।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, ‘গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের মৃত্যু ছাড়াও নতুন করে ২ হাজার ৯৮৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, দেশে এখন মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫৯৩ জন। আক্রান্তদের মধ্যে ১৫ হাজার ৪৭৩ জন সুস্থ হয়েছেন। এছাড়া প্রায় তিন হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

বিজেপি এগিয়ে বড় ব্যবধানে, মমতা বললেন ‘ওয়েট অ্যান্ড সি’

ইরানে ২৪ ঘণ্টায় ১৩৮ জনের মৃত্যু, মোট ৩ হাজার ৩৬

প্রকাশিত : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০