০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

দ্বিতীয় ছেলে সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

আবার ছেলে সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন রিয়াদ।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে রিয়াদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গত রাতে (সোমবার) আমাদের দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

২০১১ সালের ২৫ জুন মাহমুদউল্লাহ রিয়াদ বিয়ে করেন জান্নাতুল কাওসার মিষ্টিকে। ২০১২ সালের ৩ জুন তিনি প্রথমবারের মতো বাবা হন। এই দম্পতির ঘরে আসে পুত্র সন্তান। এবারও রিয়াদ-মিষ্টির ঘরে পুত্র সন্তান এলো।

অন্যদিকে, আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানও আবার বাবা হতে চলেছেন। বিষয়টি সাকিব নিজেই নিশ্চিত করেছেন। তাদের ঘরে আবার কন্যা সন্তান আসছে বলে জানিয়েছেন তিনি। সাকিব তার স্ত্রী ও কন্যার সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দ্বিতীয় ছেলে সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০