১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-২০ বিশ্বকাপ। করোনাইভাইরাসের কারনে বিশ্বকাপ নিয়ে শঙ্কা রয়েছে। ইতোমধ্যে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সঠিক সময়েই হবে। কিন্তু বিশ্বকাপ যদি ঐ সময় না হয়, তবে আইপিএল আয়োজনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই মূর্হুতে পরিস্থিতি কঠিন। সবকিছুই লকডাউন। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দিবে না। হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

প্রকাশিত : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০