০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-কিট দিলেন সৌরভ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। আর্থিক ও সামাজিক সহায়তার পর এবার স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা-কিট ব্যবস্থা করলেন গাঙ্গুলী।

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমন। সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ায় অনেক হাসপাতালে পর্যাপ্ত ‘টেস্ট কিট’ (পরীক্ষার সরঞ্জাম) নেই। পাশাপাশি চিকিৎসক-নার্স বা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত থাকার জন্য জরুরি পোশাক (সুরক্ষা-কিট) কম ছিলো। এজন্যই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-কিট দিলেন গাঙ্গুলী।

কলকাতাসহ বাংলার বিভিন্ন হাসপাতালে যুক্ত স্বাস্থ্য কর্মীদের হাতে এসব সরঞ্জাম দিয়েছেন গাঙ্গুলী। যাতে করোনা নিয়ে এমন সঙ্কটের সময় চিকিৎসার কাজে যুক্ত ব্যক্তিরা উপকৃত হতে পারেন।

বিশ্বের বিভিন্ন দশে পরীক্ষার সরঞ্জাম পর্যাপ্ত নেই। যে কারণে খুব বেশি পরিমাণে করোনার পরীক্ষাও করে ওঠা সম্ভব হচ্ছে না। ইটালি, স্পেন, ইংল্যান্ড, আমেরিকার মতো দেশেও পরীক্ষার সরঞ্জাম নিয়ে হাহাকার চলছে। সেই সঙ্গে চিকিৎসায় যুক্ত পেশাদারদের জন্য জরুরি পোশাক বা ‘সুরক্ষা-কিট’ও নেই। যার অভাবে ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হয়ে পড়ার আতঙ্ক রয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় খাবার দিয়েছেন গাঙ্গুলী। এছাড়া গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড ৫১ কোটি টাকা দান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলি-বৈঠকও করেছেন গাঙ্গুলী-টেন্ডুলকার-কোহলিসহ একাধিক ক্রিকেটার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-কিট দিলেন সৌরভ

প্রকাশিত : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০