১১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় আক্রান্ত সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য!

ফাইল ছবি

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের বিষাক্ত ছোবল পড়েছে সৌদি আরবেও। জানা গেছে, সৌদি রাজপরিবারের ১৫০ জনেরও বেশি সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর সৌদি প্রেস এজেন্সি ও নিউইয়র্ক টাইমসের।

প্রায় ছয় সপ্তাহ হল দেশটিতে হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে রাজ পরিবারও।

রাজপরিবারের এসব সদস্যদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালে ৫০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে। বুধবার (৯ এপ্রিল) রাতে এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে এক দ্বীপে নিজেকে আইসোলেশনে রেখেছেন। পাশাপাশি তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৪) একই উপকূলে এক দুর্গম স্থানে নিজ মন্ত্রীদের সঙ্গে অবস্থান করছেন।

সৌদি আরবে এ পর্যন্ত ৩ হাজার ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪১ জন। সেরে উঠেছে ৬৩১ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনায় আক্রান্ত সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য!

প্রকাশিত : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০