০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবের রাষ্ট্রদূত করা হচ্ছে। সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েকদিনের মধ্যে অবসরে চলে যাওয়া জাবেদ পাটোয়ারী বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন।

রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির এই নেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত রয়েছেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) চাঁদপুর জেলার সদর উপজেলার মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ষষ্ঠ বিসিএসে (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে জাবেদ পাটোয়ারী উচ্চ মাধ্যমিক শ্রেণিতে গিয়ে ভর্তি হন চাঁদপুর সরকারি কলেজে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিজনেস/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী

প্রকাশিত : ০১:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০