০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএসএমএমইউ’র সাবেক প্রো-ভিসি করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ‌্যালয়ের (বিএসএমএমইউএ) সাবেক প্রো-ভিসি ডা. শহিদুল্লা শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করে জানতে পেরেছি তিনি (শহিদুল্লা শিকদার) কোভিড-১৯ রোগে আক্রান্ত। আজ আমরা ওনার পরীক্ষা করিয়েছি।’

অধ্যাপক ডা. শহিদুল্লা শিকদারের সঙ্গে মোবাইলে কথা বলে জানতে চাইলে তার করোনা পজেটিভ বলে জানান। সেই সঙ্গে বলেন, আপনারা সবাই সাবধানে থাকবেন। দোয়া করবেন।

কিছু দিন আগে শহিদুল্লা শিকদার বিএসএমএমইউ’র প্রো-ভিসির দায়িত্বের মেয়াদ শেষ করেন।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী

ট্যাগ :
জনপ্রিয়

বিএসএমএমইউ’র সাবেক প্রো-ভিসি করোনায় আক্রান্ত

প্রকাশিত : ১০:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০